আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জনাব মুহাম্মাদ মুরসী’র বিজয় উপলক্ষে বিবৃতি প্রদান করেছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী।
ঐ বিবৃতিতে বলা হয়েছে যে, ঐতিহাসিক অর্জন, বিভিন্ন স্কয়ারের জনগণের ব্যাপক উপস্থিতি, দীর্ঘ সময় যাবত ধৈর্য্য ধারণ এবং এ সকল অর্জনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মিশরের জনগণের প্রতি অভিনন্দন জানাই।
হিজবুল্লাহ ঐ বিবৃতিতে মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মুহাম্মাদ মুরসী’র প্রতি অভিনন্দন জ্ঞাপন ছাড়াও বৃহৎ এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তার জন্য সাফল্যতা কামনা করেছে।
বিবৃতি আরো বলা হয়েছে যে, আমরা আশাবাদী মুহাম্মাদ মুরসী মিশরকে আরব ও মুসলিম বিশ্বে তার স্বস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হবে।#